২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী শহরে ডাকাতি, আহত ১

নরসিংদী শহরের সাটিরপাড়া আবাসিক এলাকায় শনিবার রাতে একটি বাসায় ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2009, 05:37 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

নরসিংদী, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী শহরের সাটিরপাড়া আবাসিক এলাকায় শনিবার রাতে একটি বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতরা ওই বাসার এক মহিলাকে ছুরিাকাঘাত করে এবং অপর পাঁচ সদস্যকে বেঁধে রাখে লুটপাট চালায়। ডাকাতরা আলমিরা ভেঙে ৩৫ ভরি স্বর্ণ, নগদ ৪০ হাজার টাকা, দুইটি মোবাইল ফোন সেট নিয়ে যায় বলে পরিবারটি দাবি করেছে। আহত গৃহবধূ সাবিনা বেগমকে (২৪) নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৃহকর্তা বাবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টার দিকে তার অপর দুই ভাই আলতাফ হোসেন ও ডালিম হোসেন এবং তাদের তিনজনের স্ত্রী রাতের খাবার খাচ্ছিলেন। ওই সময় বাড়ির গেট ভেঙে ডাকাতরা ঘরে ঢুকে তাদের সবাইকে বেঁধে আলমিরার চাবি চায়। চাবি দিতে না চাইলে তারা আলতাফের স্ত্রী সাবিনা বেগমকে ছুরিকাঘাত করে। তারপর আলমিরা ভেঙে নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। চলে যাওয়ার সময় তারা গেটের কাছে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় বলেও তিনি জানান। জেলার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের ধরার চেষ্টা চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৪৩ ঘ.