২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারকদের নিরাপত্তা জোরদার

বঙ্গবন্ধু হত্যা মামলার সঙ্গে সংশ্লিষ্ট সব বিচারকের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2009, 05:12 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু হত্যা মামলার সঙ্গে সংশ্লিষ্ট সব বিচারকের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। শনিবার থেকে বাড়তি এ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পুলিশের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র নাম না প্রকাশের শর্তে বলেন, রায়ের সময় যতই ঘনিয়ে আসছে প্রধান বিচারপতিসহ সংশ্লিষ্ট বিচারকদের চলাচল ততই সীমিত হয়ে আসছে। বিচারকদের এখন কোনোভাবেই আদালত এবং বাসা ছাড়া অন্য কোথাও না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এব্যাপারে ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারপতি শূধু নয় এর সঙ্গে যারা সম্পৃক্ত তাদের এবং বঙ্গবন্ধু পরিবারের সব সদস্যের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, হচ্ছে। প্রয়োজনে আরো বাড়তি ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/এসকে/২৩০৭ঘ.