রাঙামাটি, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাতে রাঙামাটির জুড়াছড়ি উপজেলায় অস্ত্রধারী দুটি গ্র"পের মধ্যে সংঘর্ষ হয়েছে।
উপজেলার পানছড়ির লুলংছড়ি এলাকায় পার্বত্য শান্তি চুক্তির সমর্থক জনসংহতি সমিতি (জেএসএস) ও চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে এই বন্দুকযুদ্ধ হয় বলে প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।
তবে বন্দুকযুদ্ধে হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তারা।
জুড়াছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে।
স্থানীয়রা সাংবাদিকদের জানান, রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। তারা গোলাগুলির আওয়াজ শুনেছেন।
রাঙামাটির পৃুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মাসুদ-উল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুগ্র"পের মধ্যে সংঘর্ষের খবর তিনি শুনেছেন। তবে হতাহতের কোন খবর পাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৮ ঘ.
bdnews24