২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গে কুষ্টিয়ার চরমপন্থী খুনের খবর

কুষ্টিয়ার চরমপন্থী সংগঠন গণবাহিনীর শীর্ষ নেতা ওবায়দুল ওরফে লালভাই ভারতের পশ্চিমবঙ্গে দুস্কৃতকারীদের গুলিতে নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2009, 01:38 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঝিনাইদহ, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ার চরমপন্থী সংগঠন গণবাহিনীর শীর্ষ নেতা ওবায়দুল ওরফে লালভাই ভারতের পশ্চিমবঙ্গে দুস্কৃতকারীদের গুলিতে নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে। লালভাই উত্তর ২৪ পরগনা জেলার বাগদা শহরে নিহত হন বলে খবরে বলা হয়েছে। খুলনা পুলিশ রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শেখ হিমায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতেই তিনি খবর পান লালভাই ভারতে খুন হয়েছেন। শনিবার কলকাতা থেকে প্রকাশিত শীর্ষ বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, পুলিশ বাগদায় নিহতের নাম জানাতে পারেনি। তবে তাদের অনুমান নিহত ব্যক্তি বাংলাদেশী। নাম-পরিচয় গোপন করে বাগদার নতুনপাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। স্থানীয় কিছু সূত্রও লালভাইয়ের নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছে। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ভারতীয় সময় শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ঘটনাটি ঘটে। একদল দুস্কৃতকারী একটি গাড়িতে করে এসে ৩৫-৩৬ বয়সী এক ব্যক্তিকে থামিয়ে পরপর কয়েকটি গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুস্কৃতকারীরা ঘটনার পরপরই পালিয়ে যায়। বনগাঁ মহকুমা পুলিশ কর্মকর্তা সমরেন্দ্র দাশ সংবাদ মাধ্যমকে বলেছেন, নিহত ব্যক্তি বাংলাদেশী দুষ্কৃতকারী বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন। ওই ব্যক্তি পরিচয় গোপন করে নতুনপাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। প্রতিপক্ষ বাংলাদেশী দুষ্কৃতকারীরাই তাকে হত্যা করে বলে ওই পুলিশ কর্মকর্তা দাবি করেন। পুলিশ জানিয়েছে, নিহতের লাশ বনগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লালভাই বাগদা শহরে রেশন কার্ড জাল করেছেন বলে তৃণমূল কংগ্রেসের স্থানীয় বিধায়ক (রাজ্য বিধানসভার সদস্য) দুলাল বর আনন্দবাজারের কাছে অভিযোগ করেছেন। কুষ্টিয়ার একটি সূত্র জানায়, ঘটনার পরপরই সীমান্তের ওপারে অবস্থানরত চরমপন্থীরা কুষ্টিয়াতে ঘটনাটি জানায়। প্রতিপক্ষ আরেকটি চরমপন্থী সংগঠনের অস্ত্রধারীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে সূত্রটি দাবি করেছে। লালভাই কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার রণজিৎপুর গ্রামের খোন্দকার রফিকের ছেলে। কুষ্টিয়ার পুলিশ সুপারিনটেনডেন্ট মো. শাহাবুদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সা