ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে তিন দফায় ১২ দিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার বাবরকে মহানগর হাকিম আদালতে নেওয়া হয়। এ সময় বাবরের পক্ষে জামিন আবেদন করা হলে তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক ফেরদৌস আরা।
তবে তার চিকিৎসার জন্য কারা কর্তৃপক্ষকে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে বলেন বিচারক।
শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত বিশেষ পুলিশ সুপারিনটেনডেন্ট আব্দুল কাহহার আকন্দ বাবরকে জিজ্ঞাসাবাদের জন্য আর কোনো রিমান্ড আবেদন জানাননি।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের এক সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ কমপক্ষে ২৪ জন নিহত ও বহু আহত হন।
বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নানসহ ২২ জন এ মামলার আসামি।
অন্য মামলায় কারাগারে থাকা বাবরকে স
bdnews24