বান্দরবান, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবান শহরের উজানী পাড়ায় বৃহস্পতিবার ভোরে অগ্নিকাণ্ডে ১০টি ঘর পুড়ে গেছে।
বান্দরবান দমকল বাহিনীর স্টেশন অফিসার আবদুল কাদের জানান, উজানীপাড়ায় ঠিকাদার অংচনু মারমার ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা এসে পুলিশ ও স্থানীয় জনগনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘরগুলো অংচনুর হলেও তাতে ভাড়াটিয়ারা থাকতেন বলে দমকলবাহিনীর কর্মকর্তা জানিয়েছেন।
অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দমকল বাহিনীর স্টেশন অফিসার দাবি করেছেন।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যসাপ্র", পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/১২০২ ঘ.
bdnews24