হবিগঞ্জ, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দফা দাবিতে সিলেট বিভাগের নয়টি রুটে ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট স্থগিত করেছে হবিগঞ্জ মোটর মালিক গ্র"প।
জেলা প্রশাসক ও পুলিশ সুপারিনটেনডেন্টের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বুধবার মধ্যরাতের কিছুপর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। (আরও তথ্যসহ)
এর কয়েক ঘন্টা আগেই সার্কিট হাউজে জেলা প্রশাসনের উদ্যোগে দু'পক্ষকে নিয়ে বৈঠক হলেও কোন সমঝোতা ছাড়াই তা শেষ হয়েছিলো।
গত মঙ্গলবার দু'দল শ্রমিকের সংঘর্ষ ও বাস ভাঙচুরের জের ধরে এ ধর্মঘটের পথে যায় মোটর মালিক গ্র"প।
সংঘর্ষের পর থেকেই এ রুটগুলোতে বাস চলাচল বন্ধ ছিলো।
যে সব রুটে ধর্মঘট ডাকা হয়েছিলো সেগুলো হলো: হবিগঞ্জ-সিলেট, হবিগঞ্জ-শ্রীমঙ্গল, হবিগঞ্জ-সিলেট (বাইপাস), হবিগঞ্জ-আউশকান্দি, হবিগঞ্জ-আসামপাড়া, হবিগঞ্জ-মাধবপুর ভায়া চুনারুঘাট, হবিগঞ্জ-মাধবপুর ভায়া নছরতপুর, হবিগঞ্জ-নবীগঞ্জ ও হবিগঞ্জ-বানিয়াচং।
মোটর মালিক গ্র"পের দাবিগুলো ছিলো ভাংচুর করা বাসের ক্ষতিপূরণ দেওয়া, হামলায় জড়িতদের গ্রেপ্তার ও রুট পারমিটহীন বাস চলাচল বন্ধ করা।
হবিগঞ্জ মোটর মালিক গ্র"প এবং হবিগঞ্জ-সিলেট সুপার এক্সপ্রেস গ্র"পের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে মঙ্গলবার ব্যাপক সংঘর্ষ হয়। এদিন হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও সিলেটের কদমতলী বাস টার্মিনালে অন্তত ২৫টি বাস ভাংচুর করা হয়। সংঘর্ষে ৩৫ জন আহত হয়।
এ ঘটনায় বুধবার উভয়পক্ষ একে অন্যের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় দু'টি মামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এএনএস/এসকে/০২২০ ঘ.
bdnews24