২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে গ্রামীণফোন সেন্টারে চুরি

ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে গ্রামীণাফোন সেন্টারে মঙ্গলবার রাতে চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2009, 02:07 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ফরিদপুর, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে গ্রামীণাফোন সেন্টারে মঙ্গলবার রাতে চুরি হয়েছে। সেন্টারের কাস্টমার ম্যানেজার এমএম রাইসুল ইসলাম রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভবনের পেছনের জানালা ভেঙে ৬২টি বিভিন্ন ধরনের মোবাইল ফোন সেট, ৫০টি সিম, ছয়টি মডেম ও নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছে।" কোতয়ালি থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় বুধবার থানায় একটি মামলা হয়েছে। কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/ডিডি/২০০০ ঘ.