২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরিফকে কারা ফটকে জিজ্ঞাসাবাদে হাইকোর্টের আদেশ স্থগিত

ঢাকার ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলামকে ২১ আগস্ট মামলায় কারা ফটকে জিজ্ঞাসাবাদে হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2009, 10:53 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলামকে ২১ আগস্ট মামলায় কারা ফটকে জিজ্ঞাসাবাদে হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ এসেছে। ফলে তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে পুলিশের জন্য আর বাধা রইলো না। সরকারের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বুধবার হাইকোর্টের আদেশ দুই সপ্তাহের জন্য স্থগিত করেন। ঢাকার হাকিম আদালত সোমবার আরিফকে পাঁচ দিন পুলিশি হেফাজতের আদেশ দিলেও মঙ্গলবার কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেয় হাইকোর্ট। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ কমপক্ষে ২৪ জন নিহত হয়। বর্তমানে ওই মামলার অধিকতর তদন্ত চলছে। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এর তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা লুৎফুজ্জামান বাবরকেও পুলিশ এ মামলায় জিজ্ঞাসাবাদ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এমআই/১৬৫০ ঘ.