২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের লটারির দাবি প্রবাসীদের

নতুন করে লটারির মাধ্যমে প্লট বরাদ্দ দেওয়ার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রতি দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রের 'প্রবাসী বাংলাদেশী ছাত্র সংরক্ষণ কমিটি'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2009, 10:43 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

নিউ ইয়র্ক, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন করে লটারির মাধ্যমে প্লট বরাদ্দ দেওয়ার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রতি দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রের 'প্রবাসী বাংলাদেশী ছাত্র সংরক্ষণ কমিটি'। দাবি মানা না হলে রাজউকের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছে কমিটি। মঙ্গলবার নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। গত ৪ নভেম্বর রাজউকের উত্তরা (তৃতীয় পর্ব) এবং পূর্বাচল (আংশিক) প্রকল্পের লটারির ড্র হয়। প্লট বরাদ্দের ক্ষেত্রে রাজউকের বিরুদ্ধে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে সংবাদ সম্মেলনে বলা হয়, প্রবাসীরা নিয়মকানুন মেনে আবেদন করা সত্ত্বেও কোনো তালিকাতেই তাদের নাম ওঠেনি এমন কয়েকশ' নজির পাওয়া গেছে। আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া অর্থও তাদের তহবিলে নিয়েছে অভিযোগ করে তারা তালিকায় নাম উঠেনি এমন আবেদনকারীদের অর্থ ফেরত দেওয়ার দাবি জানান। সংবাদ সম্মেলনে সংগঠনের আহবায়ক আলাউদ্দিন বুলু, সদস্য সচিব মো. মহিউদ্দিন দেওয়ান, বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের সভাপতি এমএ আজিজ, সহ-সভাপতি আজাহারুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরীসহ বাংলাদেশ সোসাইটি ও প্রবাসী বাংলাদেশী স্বার্থ সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউকে/এফএফ/এসএইচ/১৬৩৭ ঘ.