২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামলীতে দু'ভাই গুলিবিদ্ধ

রাজধানীর শ্যামলী এলাকায় বুধবার দুপুরে সন্ত্রাসীদের গুলিতে ক্ষুদ্র ব্যবসায়ী দু'ভাইসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2009, 08:47 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর শ্যামলী এলাকায় বুধবার দুপুরে সন্ত্রাসীদের গুলিতে ক্ষুদ্র ব্যবসায়ী দু'ভাইসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন-মিলন তালুকদার (২৮), তার ছোট ভাই সুজন তালুকদার (২২) ও ক্রেতা মো. সিরাজ (৫৫)। এদের মধ্যে মিলনের অবস্থা আশঙ্কাজনক। তাকে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দু'জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সিরাজ জানান, আদাবর থানার শ্যামলীতে দুপুর দেড়টার দিকে শ্যামলী গোল্ডেন স্ট্রিটের মুদি দোকান সীমান্ত স্টোরে সদাই কিনতে যান তিনি। এ সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী দোকানের ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি করলে দোকান মালিক দু' ভাই গুলিবিদ্ধ হয়। তারও (সিরাজের) পায়ে একটি গুলি লাগে। গুলিবিদ্ধ মিলন ও সুজনের বাসা গোল্ডেন স্ট্রিটের ইস্টার্ন হাউজিং এ। এ বিষয়ে আদাবর থানার উপ-পরিদর্শক মো. শাহজাহান জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএইচ/১৪৪২ ঘ.