ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় সিটি করপোরেশন কাউন্সিলর আরিফুল ইসলাম আরিফকে মঙ্গলবার সিআইডি হেফাজত থেকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি এমদাদুল হক আজাদ এবং এফ এম আব্দুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়।
সোমবার আরিফকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।
এদিকে গ্রেনেড হামলা মামলায় হুজি নেতা আব্দুল মজিদকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুই নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাবীবুর রহমান সিদ্দিকীর আদালতে ১০ দিনের হেফাজতের আবেদন করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ। বুধবার এ রিমান্ড আবেদনের শুনানি হবে।
নারায়ণঞ্জের এ জঙ্গী নেতাকে উত্তরা থেকে গত ৬ জানুয়ারি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল। এ ব্যাপারে অস্ত্র মামলা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২২০৪ঘ.
bdnews24