কিশোরগঞ্জ, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় একজনকে ফাঁসির আদেশ দিয়েছে কিশোরগঞ্জের একটি আদালত।
মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাবাস্সুম ইসলাম এই রায় দেন।
দণ্ডিত ইসলাম উদ্দিন (৩০) জেলার পাকুন্দিয়া উপজেলার চর পাড়াতলা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২৯ জুন মধ্যপাড়ার রফিকুল ইসলাম বোনকে উত্যক্তের ঘটনায় প্রতিবাদ করলে ইসলাম তাকে ছুরিকাঘাতে হত্যা করেন।
এ ঘটনায় নিহতের চাচাত ভাই মো. মোস্তাফা বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৭ ঘ.
bdnews24