২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকির মামলায় মামুনের জামিন বহাল

কর ফাঁকির মামলায় বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দীন আল মামুনকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2009, 07:13 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির মামলায় বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দীন আল মামুনকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। সোমবার বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের করা লিভ টু আপিল আবেদন খারিজ করে দেয়। তবে অন্য মামলা থাকায় সহসা মুক্তি পাচ্ছেন না তিনি। গত ২০ অক্টোবর এ মামলায় হাইকোর্ট মামুনকে ছয় মাসের জামিন দেয়। গত ২৬ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআরের) উপ-কর কমিশনার আয়েশা সিদ্দিকী শেলী ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন। এতে মামুনের বিরুদ্ধে প্রায় ১৪ কোটি আয়কর ফাঁকির অভিযোগ আনা হয়। সরকার পক্ষে আপিল বিভাগে লিভ টু আপিল আবেদন করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক। তিনি এ আদেশের পর সাংবাদিকদের বলেন, "সরকারের আবেদন খারিজ করেছে আপিল বিভাগ।" মামুনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক। মামুনের একজন আইনজীবী সাব্বির হামজা চৌধুরী সাংবাদিকদের বলেন, "আপিল বিভাগ এ মামলায় মামুনের জামিন বহাল রেখেছে তবে মানি লন্ডারিং এর একটি মামলা থাকায় মামুন এখনই মুক্তি পাচ্ছেন না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমইউএস/জিএনএ/১৩০০ ঘ.