ঢাকা, ০৮ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঈদ-উল-আযহা উপলক্ষে রাজধানীর কোরবানীর পশুর হাট, বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেবে ঢাকা মহানগর পুলিশ।
রোববার ঢাকা মহানগর পুলিশের শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক সভায় সভাপতিত্ব করেন।
ঈদের সময় বাসাবাড়ীর নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে এতে আলোচনা হয়।
মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জাননো হয়।
অনুমোদিত পশুর হাটগুলোতে কেনা-বেচা নির্বিঘ
bdnews24