ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরস্ক সফররত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সোমবার ইস্তাম্বুলে ওআইসি'র কমসেক ইকোনমিক সম্মেলনে ভাষণ দেবেন।
সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও রাষ্ট্রপতি তুরস্ক ও জর্ডানের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে বৈঠক করবেন।
রাষ্ট্রপতি জিল্লুর রহমান শনিবার ইস্তাম্বুল আতাতুর্ক ইন্টারন্যাশনাল বিমান বন্দরে পৌঁছালে তুরস্কের অর্থমন্ত্রী হায়াত ইয়াজিসি এবং ইস্তাম্বুলের গভর্নর মোয়াম্মর গুলার তাকে স্বাগত জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাষ্ট্রপতি রোববার ইস্তাম্বুলে হযরত ইয়ুপ সুলতান আনসারী (রঃ) এর মাজার জিয়ারত করেন।
রাষ্ট্রপতি আগামী ১১ নভেম্বর সন্ধ্যায় দেশে ফিরবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/২৩৫৫ঘ.
bdnews24