বান্দরবান, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা থেকে শনিবার রাতে সন্দেহভাজন দুই আদিবাসী যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এরা হলেন- রমময় বম (৩০) ও বাননম তাং পাংখু (২৯)।
এর মধ্যে রমময় বান্দরবানের রুমা উপজেলার বেথেলপাড়া এবং বাননম রাঙামাটির বিলাছড়ির রাইনক্ষ্যং সংরক্ষিত বন এলাকার বাসিন্দা।
রোয়াংছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, উপজেলা সদরের সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে রাত ১০টার দিকে এই দুজনকে আটক করে সেনা সদস্যরা। রোববার সকালে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এসআই জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সন্ত্রাসী গ্র"পগুলোর মধ্যে অস্ত্র কেনা-বেচায় জড়িত বলে স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৫ ঘ.
bdnews24