২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে হাতির আক্রমণে একজন নিহত

রাঙামাটির লংগদু উপজেলায় শুক্রবার রাতে বন্য হাতির আক্রমণে সুরুজ ভান্ডারী (৫৫) নামে একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2009, 03:03 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

রাঙামাটি, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাঙামাটির লংগদু উপজেলায় শুক্রবার রাতে বন্য হাতির আক্রমণে সুরুজ ভান্ডারী (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া ২/৩টি বাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে। স্থানীয় কয়েকজন সাংবাদিক জানান, উপজেলার গুলশাখালী ইউনিয়নের রাজনগর এলাকায় ৫/৭ টি হাতির একটি পাল হঠাৎ লোকালয়ে চলে আসে। সুরুজ ভান্ডারী হাতির পায়ের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। হাতির আক্রমণে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে শনিবার লংগদু উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে তিনি আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৫ ঘ.