২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালে সম্মেলনে 'জলবায়ু শরণার্থী' পুনর্বাসনে জোর দেবে ঢাকা

জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের কথাটি মালে সম্মেলনে জোর গলায় বলবে ঢাকা। দুদিনের এ সম্মেলনে অংশ নিচ্ছে ১৭টি দেশ। জানাচ্ছেন কামরান রেজা চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2009, 08:57 AM

Updated : 26 Aug 2022, 12:19 PM

কামরান রেজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের কথাটি মালে সম্মেলনে জোর গলায় বলবে ঢাকা। এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা ১৭টি দেশ নিয়ে ৯-১০ নভেম্বর মালদ্বীপ এ সম্মেলন ডেকেছে। আগামী ডিসেম্বরে কোপেনহেগেনে অনুষ্ঠেয় জাতিসংঘ জলবায়ু সম্মেলন সামনে রেখে মালদ্বীপের এ উদ্যোগ। এ সম্মেলনের লক্ষ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত তহবিল সরবরাহ এবং গ্রিন হাউজ গ্যাস নির্গমন কমানোয় ধনী দেশগুলোর ওপর চাপ বাড়াতে একটি সমন্বিত প্রস্তাব কোপেনহেগেনে নিয়ে যাওয়া। জলবায়ু পরিবর্তনের প্রভাবে হুমকিতে থাকা ভারত মহাসাগরের এ দ্বীপরাষ্ট্রটির সরকার বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণে স