ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিশ্বমন্দা মোকাবেলায় ঘোষিত প্রণোদনা প্যাকেজের অর্থ পোশাক শিল্পখাতকেও দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
শুক্রবার বিকালে বাংলাদেশ অ্যাপারেলস অ্যান্ড টেক্সটাইল এক্সপজিশন (বাটেক্সপো)- ২০০৯ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "ঘোষিত প্যাকেজে পোশাক শিল্পকে বাদ দিয়ে কৃষি, বিদ্যুৎ ও রপ্তানিখাতকে নগদ সহায়তার আওতায় আনা হয়েছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে, প্যাকেজের সহায়তা এখনো পুরোপুরি পৌঁছায়নি।''
বিশ্বমন্দার প্রভাব মোকাবিলায় সরকার গঠিত টাস্কফোর্সের সুপারিশে গত এপ্রিলে ৩৪২৪ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। তবে গার্মেন্টস ও বস্ত্রখাতকে তার আওতার বাইরে রাখা হয়। এ নিয়ে দু'খাতের মালিকদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়।
গত ঈদুল ফিতরের আগে ব্যবসা খারাপ হওয়ার অজুহাত দেখিয়ে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার জন্য মন্দা মোকাবেলায় চলতি অর্থ বছরের বাজেটে বরাদ্দ রাখা পাঁচ হাজার কোটি টাকা থেকে তিন হাজার কোটি টাকা দাবি করে বিজিএমইএ। পরে অর্থমন্ত্রী এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালে তারা দুঃখ প্রকাশ করে তাদের অবস্থান বদল করে।
তবে পোশাক শিল্প মালিকদের দাবিতে এ খাতে প্রণোদনা প্যাকেজ থেকে অর্থ বরাদ্দ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে শিগগিরই টাস্কর্ফোসের আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিএনপি চেয়ারপারসন দেশের তৈরি পোশাককে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্যও সরকারের প্রতি আহবান জানান। এ জন্য তিনি পোশাক শিল্পের জন্য আলাদা শিল্প পুলিশ ও গোয়েন্দা বাহিনী গঠনের পরামর্শ দেন।
শুক্রবার দেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় প্রদর্শনী বাটেক্সপোর সমাপনী অনুষ্ঠান হলেও তিনের প্রদর্শনী শেষ হবে শনিবার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন।
রাজধানীর সোনারগাঁও হোটেলে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ'র আয়োজনে এ প্রদর্শনী হচ্ছে।
খালেদা জিয়া গামের্ন্টস শিল্পে সা
bdnews24