২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক বন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে বন বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদ উজ্ জামানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2009, 11:04 AM

Updated : 26 Aug 2022, 12:19 PM

বাগেরহাট, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে বন বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদ উজ্ জামানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার খুলনা সদর থানায় মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ। আসাদ দিনাজপুর বন কার্যালয়ে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) থাকা অবস্থায় গত বছর অবসরে যান। বর্তমানে তিনি খুলনা শহরের নিরালা আবাসিক এলাকার ৪ নম্বর সড়কে নিজের বাড়িতে বাস করছেন। দুদক কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্নীতি দমন আইনের ২৭(১) ধারায় আসাদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। তিনি জানান, সম্পদের হিসাব বিবরণী চেয়ে চলতি বছরের ১৩ এপ্রিল আসাদকে চিঠি দেয় দুদক। সে অনুযায়ী তিনি এক কোটি ৯৩ লাখ ছয় হাজার ৫৭৮ টাকার সম্পদ বিবরণী জমা দেন। কিন্তু দুদকের তদন্তে তার নামে-বেনামে থাকা (স্ত্রী ও নাবালক সন্তানদের নামে) আরও এক কোটি তিন লাখ ৯৭ হাজার ১১৩ টাকার স্থাবর অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০২ ঘ.