২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পাঁচজনের যাবজ্জীবন

হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2009, 04:35 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

নারায়ণগঞ্জ, নভেম্বার ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনবছর সশ্রম কারাভোগ করতে হবে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. জালালউদ্দিন বুধবার এ রায় দেন। আসামিরা হলেন- হাবিব গাজী হাবি (২৫), জাকির (২২), কালা চাঁন (২৮), আলাউদ্দিন (৩২) ও দুলাল (২৬)। রায় ঘোষণার সময় হাবিব গাজী হাবি আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক রয়েছেন। মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ২৫ অক্টোবর রাতে সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী আকবর নগর এলাকার মোহাম্মদীয়া ব্রিক ফিল্ড ম্যানুফেকচারাস লিমিটেডের পাঁচ শ্রমিক জুয়া খেলছিল। এ সময় ওই ইটভাটার দারোয়ান ইকবাল (৩০) তাদের জুয়া খেলায় বাধা দেন। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা ইকবালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ইটভাটার মালিক সলিমুল্ল