২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির মামলায় সাংবাদিকের অব্যাহতি

রাজনৈতিক হয়রানিমূলক মামলা বিবেচনায় 'ফোকাস বাংলা নিউজ'-এর যুগ্ম বার্তা সম্পাদক আমিনুল কবির সুমন চাঁদাবাজির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2009, 03:15 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক হয়রানিমূলক মামলা বিবেচনায় 'ফোকাস বাংলা নিউজ'-এর যুগ্ম বার্তা সম্পাদক আমিনুল কবির সুমন চাঁদাবাজির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। বুধবার দুপুরে ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. আখতারুজ্জামান এ আদেশ দেন । আমিনুল কবির সুমনের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। মামলার বিবরণে জানা যায়, ক্রাইম নিউজ এজেন্সিতে কর্মরত থাকার সময় পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ২০০৪ সালের ১০ আগস্ট ওয়ারী পুলিশ ফাঁড়িতে যান সুমন। সেসময় ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট আলতাফ হোসেন মোল্লার হাতে নাজেহাল হন তিনি। পরে সূত্রাপুর থানায় একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/২১১৩ঘ.