২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে আগুনে পুড়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মোল্লারচর গ্রামে বুধবার আগুনে পুড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2009, 02:48 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মোল্লারচর গ্রামে বুধবার আগুনে পুড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিউল ইসলাম রবিকে (২২) তার শ্বশুর বাড়ির লোকজন গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে মেরেছে বলে অভিযোগ উঠেছে। রবি ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় রবির মামা এরফান আড়াইহাজার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ থেকে জানা যায়, বুধবার সকালে রবিউলের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় তার শ্বশুরবাড়ির লোকজন। মুমূর্ষু অবস্থায় প্রথমে নরসিংদীর একটি ক্লিনিকে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। রবি একই গ্রামের আবুল কাশেমের মেয়ে কারিনাকে বিয়ে করেন। বিয়ের তিনমাস পর নারী ও শিশু নির্যাতন আইনে তার স্ত্রী'র করা একটি মামলায় রবি বেশ কিছুদিন জেল খাটেন। কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পেয়ে শ্বশুর বাড়িতেই আবার ওঠেন। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৫ ঘ.