২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবর আবার চারদিনের রিমান্ডে

২১ আগস্ট মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আরও চারদিন জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2009, 10:12 AM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আরও চারদিন জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এক দফা জিজ্ঞাসাবাদের পর বাবরকে বুধবার ঢাকার হাকিম আদালতে হাজির করে পুনরায় জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহহার আকন্দ। তদন্ত কর্মকর্তা ১০ দিন জিজ্ঞসাবাদের অনুমতি চাইলেও অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাবিবুর রহমান সিদ্দিকী চারদিন সময় দেন। বাবরের আবেদনে তাকে আইনজীবীদের সঙ্গে কথা বলার অনুমতিও দিয়েছে আদালত। এদিকে কারাফটকে জিজ্ঞাসাবাদ এবং সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার বিষয়ে হাইকোর্টে বাবরের দুটি রিট আবেদনের আদেশের তারিখ আগামী ১১ নভেম্বর ধার্য রয়েছে। ২১ আগস্ট মামলায় জিজ্ঞাসাবাদ করতে আদালতের অনুমতি নিয়ে গত শুক্রবার বাবরকে পাঁচ দিনের হেফাজতে নেয় সিআইডি। বাবরের বিরুদ্ধে অভিযোগ, শেখ হাসিনার সমাবেশে ওই গ্রেনেড হামলার সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে থেকে তিনি ওই ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার প্রয়াস চালান। ২০০৪ সালে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৪ জন নিহত হন। ওই মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জন আসামি। অন্য মামলায় কারাগারে থাকা বাবরকে স