আল ইমরান শোভন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
চাঁদপুর, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল জোয়ার নির্ভর হয়ে পড়েছে। খনন নিয়মিত না হওয়ায় নদীবক্ষের বড় একটি অংশে চর পড়েছে। সে কারণে ভাটার সময় আটকা পড়ছে ফেরি। ঘাট কর্মকর্তারা বলেছেন, এই অবস্থা চললে ফেরি চলাচল যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।
চাঁদপুর হরিনা ঘাট থেকে 'কুমিল্লা' নামের ফেরিটি মঙ্গলবার দুপুর ১২টায় শরীয়তপুরের উদ্দেশ্যে ছাড়ে। ফেরিতে ছিল চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে বরিশাল ও খুলনাগামী কাঁচামালভর্তি পাঁচটি ট্রাক ও দুটি মালবাহী পিকআপ। শরীয়তপুর ফেরিঘাটের আধা কিলোমিটার দূরে থাকতে ফেরিটি আটকা পড়ে। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আটকে থাকার পর সন্ধ্যা ৬টার দিকে জোয়ার আসায় শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছায় ফেরিটি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) চাঁদপুর হরিনা ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক জহিরুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই নৌ পথে প্রতিদিন কুমিল্লা ও কেতকি নামে দু'টি ফেরি চলাচল করে। কিন্তু ডুবোচর জাগায় ফেরি দুটি প্রায়ই আটকে পড়ছে।
তিনি বলেন, "জোয়ার-ভাটার হিসেব করে এখন ফেরি চালাতে হচ্ছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।"
জহিরুদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে এই অবস্থা চললেও সমস্যার সমাধান হচ্ছে না। গত দু'বছর খনন করে চ্যানেলটি চলাচলের উপযোগী রাখা হয়েছিল। কিন্তু মূল চ্যানেলে খনন ঠিকমত না হওয়ায় আবারও সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পর স
bdnews24