ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় চার নেতা হত্যার বিচার কাজ শেষ করার দাবি জানানোর মধ্য দিয়ে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার জেল হত্যা দিবস পালিত হয়েছে।
১৯৭৫ সালের এইদিনে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম কার্যালয় ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
বিকেলে নগরীর মুসলিম হলে সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আতাউর রহমান খান কায়সার, কেএম বেলায়েত হোসেন, সুনীল সরকার, কাজী এনামুল হক দানু, বদিউল আলম, ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
এ ছাড়া মহানগর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন পৃথক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে।
রাজশাহী: সকালে মহানগর আওয়ামী লীগ কার্যালয় এবং চার নেতার অন্যতম এএইচএম কামারুজ্জামানের সমাধিতে জাতীয় এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করা হয়। নগর ভবনেও কালো পতাকা তোলা হয়।
সকাল ১০টায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে চার নেতার হত্যাকাণ্ডের বিচার কাজ শেষ করার দাবি জানিয়ে একটি শোকর্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ।
মহানগর ও জেলা আওয়ামী লীগ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা জানায়। এ সময় ফাতেহা পাঠ ও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ ছাড়া সকাল সাড়ে ১১টায় মহানগর আ. লীগ কার্যালয়ে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বরিশাল: দিনটি পালনে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং নেতা-কর্মীরা কালোব্যাজ ধারণ করেন।
সকাল ১০টায় অশ্বিনী কুমার হল চত্বরে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে সিটি মেয়র শওকত হোসেন হিরণ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসানাত আবদুল
bdnews24