২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগ ভরাট বন্ধে আইজিপিকে হাইকোর্টের নির্দেশ

৪৮ ঘণ্টার মধ্যে তুরাগ নদী ভরাট বন্ধ করতে পুলিশ প্রধানকে মঙ্গলবার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2009, 08:13 AM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৪৮ ঘণ্টার মধ্যে তুরাগ নদী ভরাট বন্ধ করতে পুলিশ প্রধানকে মঙ্গলবার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পরিবেশবাদী সংগঠন 'হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ'র আবেদনে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চ এ আদেশ দেয়। তুরাগ নদী ভরাট বন্ধে সরকারের প্রতি নির্দেশ চেয়ে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে পরিবেশবাদী সংগঠনটির পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ একটি আবেদন করেন। ওই আবেদনের শুনানির পর হাইকোর্ট গত অক্টোবরে নদী দুটির যে সব জায়গায় অবৈধ দখল ও ভরাট চলছে তা পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার জন্য সরকারের বিভিন্ন সংস্থাকে নির্দেশ দেয়। মঙ্গলবার ওই প্রতিবেদন গ্রহণ করার পর মনজিল মোরসেদের আবেদনে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) ভরাট বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৩৫৫ ঘ.