২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে আগুনে পুড়ে গেছে বস্তির শতাধিক ঘর

রাজধানীর পল্লবীতে সোমবার রাতে বস্তিতে আগুন লেগে শতাধিক টং ঘর পুড়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 06:07 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে সোমবার রাতে বস্তিতে আগুন লেগে শতাধিক টং ঘর পুড়ে গেছে বলে পুলিশ জানিয়েছে। দমকল বাহিনী সদরদপ্তর নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আরামবাগ ঝিলপাড় বস্তিতে রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। আধাঘণ্টা চেষ্টা করে আটটি ইউনিট সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির হিসাব ও আগুনের উৎস জানা যায়নি বলে জানান দমকল কর্মকর্তা আতাউর রহমান। তবে পল্লবী থানার ওসি আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ঝিলপাড় বস্তিতে ছোট ছোট প্রায় তিনশ' টং ঘর (কাঁচা ঘর) ছিলো। আধাঘণ্টার আগুনে বস্তির অনেকগুলো ঘর পুড়ে গেছে। এর সংখ্যা শতাধিক হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এসএইচ/২৩৫০ঘ.