২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও আদালতে জবানবন্দি দিলেন রসু

চাঁদপুরে খুনের ঘটনায় আলোচিত রসু খাঁ আবারও আদালতে জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে তৃতীয় দফা জবানবন্দি দিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 02:21 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

চাঁদপুর, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরে খুনের ঘটনায় আলোচিত রসু খাঁ আবারও আদালতে জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে তৃতীয় দফা জবানবন্দি দিলেন তিনি। মাশরুফা মেহেদী খাতুন হত্যা মামলায় দুদিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রসু। চাঁদপুরের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আব্দুর রহমান দুপুর সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তার জবানবন্দি নেন। পরে রসুকে কারাগারে পাঠানো হয়। মেহেদী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা চাঁদপুর পুরানবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হোসেন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সাপদী শশ্মানঘাট গ্রামের ডা. শংকর দত্তের পুকুরের পশ্চিমপাড় থেকে এ বছরের ২৬ ফেব্র"য়ারি পুলিশ মেহেদীর লাশ উদ্ধার করে। এই ঘটনায় ১৫ মার্চ একটি মামলা হয়। এর আগে রসু কোহিনুর হত্যা মামলায় জবানবন্দি দিয়েছিলেন। ৭ অক্টোবর টঙ্গি থেকে গ্রেপ্তার হওয়ার পর রসু আদালতে প্রথম জবানবন্দি দিয়ে ১১ নারীকে হত্যার ঘটনার কথা স্বীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৯ ঘ.