ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর, ঝিনাইদহ, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার সড়ক দুর্ঘটনায় ছয়জন মারা গেছেন।
এর মধ্যে সকালে যশোরের শার্শা উপজেলার নাভারন এলাকায় বাস চাপায় মারা গেছেন এক মোটরসাইকেল আরোহী। আহত হয়েছেন আরও তিনজন।
ঝিনাইদহের কলীগঞ্জ উপজেলার মির্জাপুরে স্থানীয় যান্ত্রিক যান 'আলমসাধু' উল্টে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন।
দুপুরে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায় বাস চাপায় মারা গেছেন মা ও ছেলে।
সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শান্তিনগর নামক স্থানে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং একজন আহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিদের পাঠানো খবর :
যশোর : শার্শা থানার ওসি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার (৩৮) স্ত্রী আছিয়া খাতুন (৩৫) ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন।
শার্শা উপজেলার নাভারন বন বিভাগের কার্যালয়ের সামনে পৌঁছালে সকাল সাড়ে দশটার দিকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আছিয়া খাতুন মারা যান।
ওসি জানান, আহত আব্দুল জব্বার এবং তার দুই সন্তান প্রভা ও ইফতিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে বলে তিনি জানান।
চাঁদপুর : হাজীগঞ্জের বলাখাল এলাকায় নিহত জিশান (৬) সদর উপজেলার কুমারডুগী এলাকার খোরশেদ আলমের ছেলে। ।
দুর্ঘটনায় আহত হয়েছে তার মা জায়তুন বেগম (৩০)। তাকে প্রথমে কুমিল্ল
bdnews24