ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলা সড়কে সোমবার সকালে ঢাকাগামী একটি ট্রাক থেকে এক হাজার ৭৯০ বোতল ফেনসিডিল আটক করেছে বিডিআর।
সাভারের বাইপাইল বাসস্ট্যান্ডে একটি বাস থেকে আটক করা হয়েছে অবৈধভাবে আনা ১৩৫টি ভারতীয় শাড়ি।
নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা পুরাতন বাজার এলাকায় 'টেলিভিশন সাংবাদিক' লেখা একটি মাইক্রোবাস থেকে দুই হাজার ২৪১ বোতল ফেনসিডিল আটক করেছে পুলিশ।
পুলিশ মাইক্রোবাসের চালককে আটক করেছে। চালক দাবি করেছেন, গাড়িটির মালিক বাংলাদেশ টেলিভিশনের একজন কর্মকর্তা। কর্মচারী হিসাবে তিনি গাড়ি চালান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁপাইনবাবগঞ্জ: ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ফেনসিডিলগুলো আটক করা হয়।
তবে অভিযানের সময় ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যান। এ ব্যাপারে মামলা করা হবে বলে জানান নজরুল।
সাভার: আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ডে বগুড়া থেকে আসা জেবি পরিবহনের যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব-১১-০২০৪) তল
bdnews24