২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে চাঁদের গাড়ি খাদে পড়ে শিশুর মৃত্যু

সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি গলফ ক্লাব সংলগ্ন এলাকায় একটি পুরনো জিপ (চাঁদের গাড়ি) খাদে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2009, 02:49 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

চট্টগ্রাম, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি গলফ ক্লাব সংলগ্ন এলাকায় একটি পুরনো জিপ (চাঁদের গাড়ি) খাদে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর বারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মিশু (৮) রাঙ্গুনিয়া থেকে তার পরিবারের সদস্যদের সঙ্গে ভাটিয়ারি যাচ্ছিল। সে সন্দ্বীপ উপজেলার মোহাম্মদ মাহফুজ তারা বাবা। আহতরা হলেন- সাইফুর (১৮), নুর জাহান (২৫) ও হারুন (৩০)। তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আবু হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাঙ্গুনিয়া থেকে সীতাকুণ্ডে আসার পথে ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব সংলগ্ন পাহাড়ি সড়কে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় অন্য যাত্রীরা লাফিয়ে বেরিয়ে নিজেদের জীবন বাঁচাতে সক্ষম হলেও শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২০৪৭ঘ.