২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু শরণার্থীদের পুনর্বাসনে ইইউ'র সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের শিকার শরণার্থীদের পুনর্বাসনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি এজন্য জাতিসংঘের একটি স্বতন্ত্র তহবিল করার বিষয়েও জোরালো দাবি জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2009, 01:11 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের শিকার শরণার্থীদের পুনর্বাসনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি এজন্য জাতিসংঘের একটি স্বতন্ত্র তহবিল করার বিষয়েও জোরালো দাবি জানিয়েছেন তিনি। রোববার পাঁচ সদস্যের ইইউ প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এক প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানান। তিনি বলেন, কোপেনহেগেন সম্মেলনে ইউনাইটেড নেশনস্ ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি) প্রোটোকলের আওতায় শরণার্থীদের পুনর্বাসনে সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জাতিসংঘের একটি স্বতন্ত্র তহবিল করার বিষয়ে জোরালো অভিমত ব্যক্ত করেছেন। তবে এটিকে উন্নয়ন তহবিলের সঙ্গে না মেশানোরও আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ঢাকায় একটি জলবায়ু অভিযোজন কেন্দ্র স্থাপনেরও আহবান জানিয়েছেন বলে জানান আবুল কালাম আজাদ। ইইউ প্রতিনিধি দলকে শেখ হাসিনা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষায় বাংলাদেশেও লবণাক্ততা প্রতিরোধে গবেষণা চলছে। প্রধান নদ-নদীগুলো খননের আওতায় আনা হয়েছে। এতে করে নদীগুলোর গভীরতা বাড়বে। প্রতিনিধিদলের সদস্যরা সা