ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০০৯-১০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়া আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, ৪ নভেম্বর সকাল ৯টায় স্থাপত্য বিভাগের সনদপত্র মূল্যায়ন, বিভাগ নির্বাচন ও স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম শুরু হবে। ৮ নভেম্বর একই সময় থেকে শুরু হবে অন্যান্য বিভাগের কার্যক্রম। স্বাস্থ্য পরীক্ষার জন্য শিক্ষার্থীদের ৪০০ টাকা করে জমা দিতে হবে।
চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের প্রকৌশল বিভাগের জন্য ৭ হাজার ১৫০ টাকা এবং স্থাপত্য বিভাগের জন্য ৭ হাজার ২০০ টাকা সোনালী ব্যাংকের বুয়েট শাখায় জমা দিতে হবে।
১৭ অক্টোবর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল ২৯ অক্টোবর প্রকাশ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএইচ/০১১৩ ঘ.
bdnews24