২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটিতে শেষ হল দু'দিনের কঠিন চীবর দান উৎসব

ভিক্ষুদের মধ্যে রংবস্ত্র বিতরণের মধ্য দিয়ে রাঙ্গামাটির রাজ বন বিহারে শুক্রবার শেষ হয়েছে বৌদ্ধদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কঠিন চীবর দান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2009, 06:38 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

রাঙামাটি, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিক্ষুদের মধ্যে রংবস্ত্র বিতরণের মধ্য দিয়ে রাঙ্গামাটির রাজ বন বিহারে শুক্রবার শেষ হয়েছে বৌদ্ধদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কঠিন চীবর দান। বৃহস্পতিবার বিকেল ৪টায় বেইন ঘর ও চরকায় সূতা কাটা উদ্বোধনের মধ্য দিয়ে রাজ বন বিহারে দু'দিনের এই উৎসব শুরু হয়। চীবর দান অনুষ্ঠানের সময় পুরো বিহার প্রাঙ্গণ ছিল পূণ্যার্থীদের পদচারণায় মুখর। দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষের আনাগোনায় রাঙামাটি শহর পরিণত হয় উৎসবের নগরীতে। বৌদ্ধ শাস্ত্র মতে, প্রায় আড়াই হাজার বছর আগে ভগবান গৌতম বুদ্ধের জীবব্দশায় এই ধর্মীয় আচারের প্রবর্তিত হয়। ২৪ ঘন্টার মধ্যে সূতা কাটা শুরু করে কাপড় বয়ন, সেলাই ও রং করাসহ যাবতীয় কাজ সম্পন্ন করে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়ে থাকে বলে একে কঠিন চীবর দান হিসেবে অভিহিত করা হয়। এই পদ্ধতিতে চীবর দান করলে কায়িক-বাচনিক এবং মানসিক পরিশ্রম অধিকতর ফলদায়ক হয় বলে শাত্রে উল্লেখ আছে। তাই এই নিয়ম অনুসারে মাত্র ২৪ ঘন্টার মধ্যে আদিবাসী নারীরা জুমে উৎপাদিত তুলা থেকে চরকায় সূতা কেটে বেইনের (কোমড় তাঁত) মাধ্যমে কাপড় তৈরির পর সেলাই ও রঙ করে চীবর তৈরি করেন। এই চীবর আনুষ্ঠানিকভাবে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়। বিকেল ৩টার দিকে প্রস্তুত চীবর (রংবস্ত্র) অনুষ্ঠানস্থলে নিয়ে আসা হয়। এরপর বনভান্তে শিষ্যমণ্ডলী নিয়ে অনুষ্ঠানস্থলে এসে আসন গ্রহণ করেন। এ সময় উপস্থিত হাজার হাজার ধর্মপ্রাণ নর-নারী দাঁড়িয়ে তিনবার সাধু উচ্চারণ করেন। তারপরই ভিক্ষুদের মধ্যে চীবর দেওয়া শুরু হয়। বনভান্তেরে কাছে মূল চীবর দান করেন রাজা দেবাশীষ রায়। এরপর থাইল্যান্ডের রাজার পক্ষ থেকে থাই রাষ্ট্রদূত চালুপাল থানসিট বনভান্তের হাতে চীবর, উপহার হিসেবে ১১টি বুদ্ধমূর্তি এবং রাজ বন বিহার উন্নয়নের জন্য তিন লাখ সাত হাজার টাকা হস্তান্তর করেন। এ ছাড়া শিল্পমন্ত্রী দিলীপ বড়