২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল দেশ গড়তে শিক্ষার সমান সুযোগ জরুরি: সিসকো কর্মকর্তা

ডিজিটাল যুগে প্রবেশে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সমান সুযোগ নিশ্চিত করা জরুরি বলে মত দিয়েছেন সিসকো সিস্টেমস এর পূর্ব ভারত ও সার্ক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অমিত মালিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর রোহান জিয়াদকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে একথা বলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2009, 06:28 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিজিটাল যুগে প্রবেশে বাংলাদেশের শহর ও গ্রাম অঞ্চলের শিক্ষা ব্যবস্থায় সমান সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ খুবই জরুরি বলে মত দিয়েছেন সিসকো সিস্টেমস এর পূর্ব ভারত ও সার্ক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অমিত মালিক। নেটওয়ার্কিং সরঞ্জাম ও নেটওয়ার্ক ব্যবস্থাপনা সার্ভিস সরবরাহের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান সিসকোর এ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে একথা বলেন। অমিত মালিক বলেন, পুরোপুরি ডিজিটাল হওয়ার জন্য বাংলাদেশের ব্যাপকভিত্তিক উন্নয়নকেন্দ্রিক লক্ষ্য থাকা প্রয়োজন। এ জন্য শিক্ষা ক্ষেত্রে শহরের মতো গ্রাম অঞ্চলেও একই ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা সব ধরনের উন্নয়নের সুযোগ তৈরি করে দেবে বলে মন্তব্য করেন সিসকোর এ কর্মকর্তা। বিকাশমান তথ্যপ্রযুক্তি শিল্পে বাংলাদেশের প্রতিবন্ধকতা প্রসঙ্গে ব্যান্ডউইডথের দুর্বলতার পাশাপাশি নীতি বাস্তবায়নের মন্থরতাকে অন্যতম প্রধান বাধা হিসেবে উল্লেখ করেন তিনি। "এছাড়া শুল্কছাড়ে এখানে যে সময় লাগে তা এ অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি", বলেন তিনি। নিয়ন্ত্রণ কাঠামো আরো শিথিল করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে অমিত বলেন, "গত বছর পর্যন্তও আইপি টেলিফোনি নিষিদ্ধ ছিল। তবে বর্তমানে অন্তত সীমিত কিছু গ্র"পের জন্য এটা উন্মুক্ত।" আইপি টেলিফোনিকে বাংলাদেশের এখনকার বাজারের প্রধান আকর্ষণ হিসেবে উল্লেখ করেন তিনি। অমিত উল্লেখ করেন, এতে কম ব্যান্ডউইথ ব্যবহার হয়। সিসকো কর্মকর্তা বলেন, ঢাকার যানজটের কারণে সময় বাঁচাতে ভিডিও সুবিধাসহ আইপি টেলিফোনি চাচ্ছে খদ্দেররা। অবশ্য ব্যান্ডউইডথ পরিস্থিতির বিবেচনায় এখনই হাই-এন্ড ভিডিও চালু সম্ভব নাও হতে পারে বলে জানান তিনি। এরপরও বাংলাদেশের বাজার এ অঞ্চলের অন্যান্য এলাকার তুলনায় অনেক বেশি গতিতে স