২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নগরীর পাঁচলাইশ থানা এলাকায় শুক্রবার বিদুৎস্পৃষ্ট হয়ে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2009, 12:27 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

চট্টগ্রাম, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর পাঁচলাইশ থানা এলাকায় শুক্রবার বিদুৎস্পৃষ্ট হয়ে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মোশারফ হোসেন নোয়াখালীর হাতিয়া উপজেলার আলাদীগাঁও গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির হাবিলদার শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে পাঁচলাইশ থানার রহমান নগর এলাকায় মহিউদ্দিন বাচ্চুর বাড়িতে ভবন নির্মাণের কাজ করার সময় মোশারফ বিদুৎস্পৃষ্ট হন। তিনি বলেন, "গুরুতর অবস্থায় মোশাররফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এজে/এইচএ/১৮২৫ ঘ.