২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বাস ডাকাতি, গ্রেপ্তার ১

মাদারীপুরের রাজৈর উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের টেকেরহাট নামক স্থানে শুক্রবার ভোরে একটি বাসে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2009, 11:49 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

মাদারীপুর, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের টেকেরহাট নামক স্থানে শুক্রবার ভোরে একটি বাসে ডাকাতি হয়েছে। ডাকাতরা বাসচালক চালকদের ছুরিকাঘাত করে এবং যাত্রীদের মোবাইল ফোন সেট, টাকাসহ মাল লুট করার পর মস্তফাপুরে মেরে নেমে যায়। তবে পালানোর সময় যাত্রীরা এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে। আহত বাস চালক অনন্ত (৩৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে যাত্রী সেজে ছয় ডাকাত মাদারীপুরগামী বাসটিতে ওঠে। বাসটি রাজৈর উপজেলার টেকেরহাট নামক স্থানে পৌঁছালে ভোর পৌনে চারটার দিকে তারা আমাকে ছুরিকাঘাত করে এবং যাত্রীদের মাল লুট করে।" তিনি জানান, আটক ডাকাত জলিল তফাদারকে (৩০) মাদারীপুর এনে সদর থানা পুলিশের কাছে হস্তান্ত করা হয়েছে। মাদারীপুর সদর থানার ওসি গিয়াসউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। তিনি জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে জলিল বলেছেন তিনি বরগুনার আদাবাড়ী গ্রামের আবদুল কাদের তফাদারের ছেলে। তার নাম পরিচয় যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশকে বার্তা পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৪৫ ঘ.