২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন মাছ চাষ প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ

উন্নত মৎস্য চাষ প্রশিক্ষণে একটি 'অ্যাকোয়াকালচার ফুড সেফটি সেন্টার' প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2009, 04:39 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নত মৎস্য চাষ প্রশিক্ষণে একটি 'অ্যাকোয়াকালচার ফুড সেফটি সেন্টার' প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় এ কথা জানানো হয়। এ ব্যাপারে বাংলাদেশ শ্রিম্প ও ফিস ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক জানান, এ লক্ষ্যে বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশন, ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড এর জয়েন্ট ইনস্টিটিউট অব ফুড সেফটি অ্যান্ড অ্যাপ্লাইড নিউট্রিশন (জেআইএফএসএএন) বিভাগ, ক্যাটালিস্ট এবং ইউএসএআইডি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে। তিনি বলেন, "এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা গেলে বাংলাদেশে উন্নত মৎস্য চাষ বাড়বে।" প্রশিক্ষণ কেন্দ্রটি বাণিজ্য মন্ত্রণালয়ের সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত 'ফিশারিজ প্রোডাক্ট বিজনেস প্রোমোশন কাউন্সিলের' অনুমোদিত প্রতিষ্ঠান হবে বলে জানান মাহমুদুল হক। 'এনভায়রনমেন্ট অ্যান্ড গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস' শীর্ষক এ কর্মশালায় উপস্থিত প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান উন্নত মৎস্য চাষের জন্য এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "এ ব্যাপারে সরকার সর্বোচ্চ সহায়তা দেবে।" জেআইএফএসএএন-এর প্রোজেক্ট অফিসার ক্রিস্টিন এল হায়েলম্যান বলেন, কেন্দ্রটিতে ল্যাবরেটরি স্থাপনের ব্যাপারে তারা সহায়তা দেবেন। জেআইএফএসএএন থেকে প্রশিক্ষণপ্রাপ্তরা এ সেন্টারে প্রশিক্ষণ দেবেন। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কনজ্যুমার সেফটি অফিসার ব্রেট কুন্জ বলেন, প্রোটিনের জন্য বর্তমানে প্রতি ৫ জনের একজন সাগরের মাছের ওপর নির্ভরশীল। ২০৫০ সাল নাগাদ বর্তমানের চাহিদার ৫০ শতাংশ বেশি মাছের দরকার হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/এসকে/২২৩৩ঘ.