২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রেজার 'খনক' পতেঙ্গায়

চট্টগ্রাম বন্দরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ড্রেজার 'খনক'টিকে মেরামতের জন্য পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে দু'টি টাগবোটের সহায়তায় দুর্ঘটনাকবলিত বন্দরের একমাত্র ড্রেজিং জাহাজটিকে পারকি উপকূল থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে নিয়ে যাওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2009, 04:37 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চট্টগ্রাম বন্দরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ড্রেজার 'খনক'টিকে মেরামতের জন্য পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে দু'টি টাগবোটের সহায়তায় দুর্ঘটনাকবলিত বন্দরের একমাত্র ড্রেজিং জাহাজটিকে পারকি উপকূল থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে নিয়ে যাওয়া হয়। বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পতেঙ্গা সৈকত এলাকায় ড্রেজারটি প্রাথমিকভাবে মেরামত করা হবে। পরে চট্টগ্রাম ড্রাই ডকে নিয়ে এটির পূর্ণাঙ্গ মেরামতের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। গত ২১ অক্টোবর দুপুরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে গ্রিন বয়ার কাছে একটি বিদেশি পণ্যবাহী জাহাজের ধাক্কায় 'খনক' মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওইদিন বিকেলে বন্দরের একমাত্র বৃহদায়তন ড্রেজার 'খনককে টাগবোটের সহায়তায় পারকি সমুদ্র সৈকত এলাকায় টেনে নিয়ে যাওয়া হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফআই/এসএইচ/২২২৮ ঘ.