২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাধের সূত্র-প্রমাণ সংগ্রহে র‌্যাবকে প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য

অপরাধের ঘটনাস্থল থেকে আরও সুষ্ঠু ও বিজ্ঞানসম্মতভাবে সূত্র ও প্রমাণাদি সংগ্রহে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) জন্য উন্নত প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2009, 02:47 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপরাধের ঘটনাস্থল থেকে আরও সুষ্ঠু ও বিজ্ঞানসম্মতভাবে সূত্র ও প্রমাণাদি সংগ্রহে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) জন্য উন্নত প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। বৃহস্পতিবার প্রথম পর্যায়ের পাঁচদিনের প্রশিক্ষণ শেষে ২১ জন কর্মকর্তার হাতে সনদ তুলে দেন র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার। র‌্যাব সদরদপ্তরে এ সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্রিটিশ হাই কমিশনের উদ্যোগে যুক্তরাজ্যের ন্যাশনাল পুলিশিং ইমপ্র"ভমেন্ট এজেন্সি ২১ থেকে ২৫ অক্টোবর এই প্রশিক্ষণের আয়োজন করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ বৃটিশ হাই কমিশনের প্রতিনিধি ডানকান ব্রাউন, যুক্তরাজ্যের ন্যাশনাল পুলিশিং ইমপ্র"ভমেন্ট এজেন্সির ওয়েন্ডি ওয়াটকিন্স (ফরেনসিক বিশেষজ্ঞ) ও অ্যালান ব্রানিগান (তদন্ত বিশেষজ্ঞ)। ডানকান ব্রাউন বলেন, "বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীকে আধুনিক করতে ব্রিটিশ সরকারের প্রচেষ্টার অংশ ছিল এটি। এই প্রশিক্ষণে ঘটনাস্থল থেকে আরও সুষ্ঠু ও বিজ্ঞানসম্মতভাবে প্রমাণাদি ও সূত্র সংগ্রহ করার কিছু কৌশল র‌্যাব সদস্যদের শেখানো হয়েছে। এছাড়া ফরেনসিক, আঙুলের ছাপ নেওয়া, ঝুঁকি যাচাই, স্বাক্ষ্য গ্রহণ কৌশল ইত্যাদি বিষওে আলোকপাত করা হয়।" নভেম্বরের শেষ দিকে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২০২৩ ঘ.