২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ অধিবেশন বসছে বিকালে

১৪ দিন পর জাতীয় সংসদের অধিবেশন বুধবার আবার বসছে। বর্তমানে নবম সংসদের তৃতীয় অধিবেশন চলছে। গত ১৩ অক্টোবর অধিবেশন মুলতবি হয়। স্পিকার আবদুল হামিদ গত ১৩ অক্টোবর জানান, ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় অধিবেশন আবার বসবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2009, 04:23 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৪ দিন পর জাতীয় সংসদের অধিবেশন বুধবার আবার বসছে। বর্তমানে নবম সংসদের তৃতীয় অধিবেশন চলছে। গত ১৩ অক্টোবর অধিবেশন মুলতবি হয়। স্পিকার আবদুল হামিদ গত ১৩ অক্টোবর জানান, ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় অধিবেশন আবার বসবে। সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ ওই সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "ডিসেম্বরে আরও একটি অধিবেশন এড়াতে চলতি অধিবেশন মুলতবি করা হয়েছে।" স্পিকার মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তৃতীয় অধিবেশন কতদিন চলবে, সে সিদ্ধান্ত এখনও হয়নি।" তবে এ অধিবেশন নভেম্বরের প্রথম সপ্তাহজুড়ে কিংবা আরও একবার মুলতবিসহ নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত চলতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। কার্যউপদেষ্টা কমিটি চলতি অধিবেশনের মেয়াদ নির্ধারণ করবে। সংবিধান অনুযায়ী পূর্ববর্তী অধিবেশনের শেষ দিন থেকে পরবর্তী ৬০ দিনের মধ্যে সংসদের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। গত ৭ সেপ্টেম্বর সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। ঈদ ও দুর্গাপূজার ছুটির কারণে ৪ অক্টোবর পর্যন্ত অধিবেশন মুলতবি থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/১০০০ ঘ.