২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে রাসায়নিক দ্রব্য বোঝাই ট্রাকে আগুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার সালনা এলাকায় মঙ্গলবার রাতে রাসায়নিক দ্রব্য বোঝাই একটি ট্রাকে আগুন লাগে। এতে ট্রাকটি পুরোপুরি পুড়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2009, 04:16 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

গাজীপুর, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার সালনা এলাকায় মঙ্গলবার রাতে রাসায়নিক দ্রব্য বোঝাই একটি ট্রাকে আগুন লাগে। এতে ট্রাকটি পুরোপুরি পুড়ে যায়। এ সময় মহাসড়কে চলাচলকারী সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের দু'পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর আহম্মেদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে সালনা রেল ওভারব্রিজের ওপর রাসায়নিক দ্রব্য বোঝাই ট্রাকটিতে আগুন ধরে যায়। ট্রাকটি ঢাকার দিকে যাচিছল। আগুন ধরে যাওয়ার পর চালক ট্রাকটি থামিয়ে তার সহকারীসহ পালিয়ে যায়। আগুনে ট্রাকটি সম্পূর্ণ পুড়ে গেছে। আবু জাফর জানান, খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তিনি জানান, ইঞ্জিনে যান্ত্রিক ত্র"টি থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমান নিরূপণ করা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৮ ঘ.