২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের মানি লন্ডারিং মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য

তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় আগামী ৩০ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2009, 02:23 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় আগামী ৩০ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মুহাম্মদ আব্দুর রহিম এ দিন ধার্য করেন। সোমবার ক্যান্টনমেন্ট থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. ইব্রাহিম অর্থ পাচারের অভিযোগে তারেক ও মামুনের বিরুদ্ধ এ মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত গিয়াসউদ্দিন আল মামুন ও তারেক রহমান বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে বিভিন্নভাবে ২০ কোটি ৪১ লাখ ৮৪৩ টাকা পাচার করে মানি লন্ডারিং আইনের ২ ও ৪/২ ধারা লঙ্ঘন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/২০১৬ঘ.