ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুইডেন ও কাতার সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন।
কাতার এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে মঙ্গলবার বিকাল ছয়টায় তিনি দেশে ফেরেন।
বিমানন্দরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ মন্ত্রিসভার সদস্য, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, তিন বাহিনীর প্রধান এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা শেখ হাসিনাকে স্বাগত জানান।
'ইউরোপিয়ান ডেভেলপমেন্ট ডেজ-২০০৯' এ যোগ দিতে প্রধানমন্ত্রী সুইডেনের উদ্দেশে গত ২০ অক্টোবর ঢাকা ছাড়েন। ইউরোপীয় ইউনিয়ন এবং ইইউ প্রেসিডেন্সি যৌথভাবে ২২ থেকে ২৪ অক্টোবর এই অনুষ্ঠানের আয়োজন করে।
স্ইুডেন থেকে দেশে ফেরার পথে শেখ হাসিনা কাতারে যান। কাতারের আমিরের সঙ্গে তিনি বৈঠক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৮৩০ঘ.
bdnews24