২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলিলকে ১৭ নভেম্বর আদালতে হাজিরের নির্দেশ

আয়কর ফাঁকির মামলায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে আগামী ১৭ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ এ এন এম বশির উল্লাহর আদালতে জলিলের পক্ষে তার আইনজীবী আরিফুর রহমান আদালতে হাজির হওয়ার জন্য সময় চান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 03:31 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আয়কর ফাঁকির মামলায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে আগামী ১৭ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ এ এন এম বশির উল্লাহর আদালতে জলিলের পক্ষে তার আইনজীবী আরিফুর রহমান আদালতে হাজির হওয়ার জন্য সময় চান। জলিলের আইনজীবী আদালতকে বলেন, গুরুতর অসুস্থ থাকায় তার মক্কেল আদালতে হাজির হতে পারেননি। শুনানি শেষে আদালত আগামী ১৭ নভেম্বর হাজিরার জন্য তারিখ নির্ধারণ করেন। গত ১৫ অক্টোবর এ আদালতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জলিলের বিরুদ্ধে ৫৪ লাখ ৬০ হাজার টাকা আয়ের তথ্য গোপন করে চার লাখ সাত হাজার টাকার কর ফাঁকির অভিযোগে একটি মামলা করে। আদালত সেদিনই জলিলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ১৮ অক্টোবর উচ্চ আদালতে আত্মসমর্পণ করে জামিন পান জলিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এসকে/২০২৮ঘ.