২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে হামলায় ১২ জন আহত, ২৪টি ঘরে অগ্নিসংযোগ

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে জামালপুর সদর উপজেলার শ্রীপুর বাগড়া এলাকায় শনিবার সকালে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ১৫ জন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা ২৪টি ঘরে আগুন ধরিয়ে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2009, 02:55 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

জামালপুর, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে জামালপুর সদর উপজেলার শ্রীপুর বাগড়া এলাকায় শনিবার সকালে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ১৫ জন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা ২৪টি ঘরে আগুন ধরিয়ে দেয়। শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান এনায়তুর রহমান সাংবাদিকদের জানান, সকাল ৭টায় বাগড়া আশ্রয়ন প্রকল্পের পুকুরে প্রকল্পের বাসিন্দারা মাছ ধরতে গেলে বাগড়া এলাকার হাফিজুর রহমান, রেহান আলী ও হুরমুজ আলীর নেতৃত্বে একটি দল তাদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা প্রকল্পের ২৪টি ছনের ঘর পুড়িয়ে দেয়। এগুলো রান্না ঘর বলে চেয়ারম্যান জানান। তিনি জানান, হামলায় আহতদের মধ্যে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে হালিমা (৩২), লিলি (২৮), সবুজা (২৭), মনজুরা (৩১), আলিপা (২৬), তারা (৩৫), বিপুল (৩১), রশিদ (৩৭), মমিন (২৮), মুক্তা (৩০) ও আছর আলীকে (৪১)। জামালপুর সদর থানার ওসি আব্দুল মতিন জানান, আশ্রয়ন প্রকল্পের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে বিকেল ৪টা পর্যন্ত কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫০ ঘ.