কক্সবাজার, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে একটি মাছ ধরার ট্রলারে বৃহস্পতিবার রাতে জলদস্যুরা হামলা চালিয়েছে।
কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির কর্মকর্তা মোস্তাক আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এফবি নুরবাহার নামের ওই ট্রলারে হানা দিয়ে জলদস্যুরা তিন লাখ টাকার ইলিশসহ জাল ও যন্ত্রাংশ নিয়ে যায়। ১৪ জন মাঝি নিয়ে ট্রলারটি সাগরে ভাসছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত তিনটার দিকে বঙ্গোপসাগরের 'গুলিরদ্বার' এলাকায় ৩০ জনের একদল জলদস্যু মাছ ধরার ট্রলারটিকে ঘিরে ফেলে।
ট্রলারটির মালিক কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়া এলাকার জাকের উল্লাহ বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮২৭ ঘ.
bdnews24