ঢাকা, ২২ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শুক্রবার কবি শামসুর রাহমানের ৮০তম জন্মদিন। এ উপলক্ষে বিকেল ৬টায় জাতীয় কবিতা পরিষদ ও শামসুর রাহমান স্মৃতি পরিষদ যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করেছে।
শামসুর রাহমান স্মৃতি পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
সংগঠনের সভাপতি জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা-স্মৃতিচারণ করবেন সাংবাদিক-লেখক আবদুল গাফ্ফার চৌধুরী ও অধ্যাপক আনিসুজ্জামান। সাংস্কৃতিক পর্বে থাকবে কবির কবিতা আবৃত্তি, নিবেদিত কবিতাপাঠ, গান ও নৃত্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/০১০৫ঘ.
bdnews24